প্ল্যাটফর্ম
কেন আলাদা আলাদা টুলের বদলে একটা সিস্টেম
অর্ডার এক জায়গায়, স্টক আরেক জায়গায়, কুরিয়ারের হিসাব তৃতীয় জায়গায় — তাহলে ভুল হবেই। Biznetic সব তথ্য এক সাথে রাখে, তাই প্রতিটা সিদ্ধান্ত সঠিক তথ্যের ওপর।
01
সব অর্ডার এক লিস্টে
ফেসবুক, ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, POS — যেখান থেকেই আসুক, অর্ডার একই নিয়মে, একই লিস্টে।
02
ফেক অর্ডার আগেই ধরা
কাস্টমারের কুরিয়ার রেকর্ড, ব্লক করা নম্বর আর IP দেখে ঝুঁকি জানায়, তাই ভুয়া অর্ডারে কুরিয়ার খরচ বাঁচে।
03
কুরিয়ার নিজে থেকে
এক ক্লিকে বুকিং, আর ডেলিভারি বা রিটার্ন হলে অর্ডারের স্ট্যাটাস নিজেই বদলায়।
04
স্টক সবসময় ঠিক
অর্ডার কনফার্ম হলে স্টক রিজার্ভ হয়, রিটার্ন এলে ফেরত যায় — হাতে হিসাব মেলাতে হয় না।
05
টিম আর হিসাব
কে কোন অর্ডার ধরেছে, কত কল হয়েছে, কত খরচ হলো — রিপোর্টে সব দেখা যায়।
আপনার তথ্য, আপনার নিয়ন্ত্রণে
- প্রতিটা দোকানের তথ্য আলাদা, অন্য কেউ দেখতে পারে না
- রোল অনুযায়ী অনুমতি — কর্মী শুধু নিজের কাজ দেখে
- পাসওয়ার্ড, API key আর টোকেন এনক্রিপ্ট করে রাখা
- গুরুত্বপূর্ণ পরিবর্তনের অডিট লগ আর ইমেইল সতর্কতা
নিজের চোখে দেখতে চান?
আমাদের বলুন আপনার ব্যবসা কেমন — আমরা দেখিয়ে দেব Biznetic কীভাবে কাজ করবে।