প্রাইভেসি পলিসি
আমরা কোন তথ্য রাখি
অ্যাকাউন্ট খুলতে দেওয়া নাম, ইমেইল, ফোন ও ব্যবসার তথ্য, আর আপনার দোকানে আসা অর্ডার ও কাস্টমারের তথ্য — যা আপনি নিজে বা আপনার ওয়েবসাইট থেকে Biznetic-এ আসে।
কেন রাখি
শুধু সফটওয়্যারটা চালানোর জন্য: অর্ডার দেখানো, কুরিয়ারে পাঠানো, SMS পাঠানো আর রিপোর্ট তৈরি।
কে দেখতে পারে
আপনার দোকানের তথ্য শুধু আপনি আর আপনার অনুমতি দেওয়া টিম দেখতে পারে। কুরিয়ার বা SMS গেটওয়েকে শুধু সেই কাজের জন্য প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়।
Facebook, Messenger, Instagram ও WhatsApp
আপনি আপনার Facebook Page, Instagram বা WhatsApp Business নম্বর Biznetic-এ যুক্ত করলে সেখানে আসা message ও comment, পাঠানো মানুষের নাম ও প্রোফাইল ছবি, আর আপনার টিমের পাঠানো reply আমরা পাই। এগুলো শুধু আপনার Biznetic inbox-এ দেখানো, টিমকে reply করতে দেওয়া আর আপনার চাওয়া অর্ডার তৈরির জন্য ব্যবহার হয়। আমরা এই তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না, কাউকে দিই না। শুধু আপনার দোকান আর আপনার অনুমতি দেওয়া টিম দেখতে পারে।
যেকোনো সময় Settings থেকে Page বা নম্বর বিচ্ছিন্ন করতে পারবেন। তখন নতুন message আসা বন্ধ হবে এবং ৩০ দিনের মধ্যে সেই Page বা নম্বরের জমা কথোপকথন মুছে ফেলা হবে।
নিরাপত্তা
পাসওয়ার্ড ও গোপন key এনক্রিপ্ট করে রাখা হয়, আর সব সংযোগ HTTPS দিয়ে।
যোগাযোগ
প্রাইভেসি নিয়ে প্রশ্ন থাকলে যোগাযোগ পাতা থেকে আমাদের লিখুন।